Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৮, ২০২৫

সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শহীদ কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রেস ক্লাবের সামনে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন হয়।
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সামিউল আজিম, ইব্রাহিম খলিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক খবির শিকদার, শামিম হোসেন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, শহীদ সিরাজ শিকদার ’৭১ এর মুক্তিযুদ্ধে পাক সামরিক বাহিনী, সকল সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মনির্ভরশীলভাবে সশস্ত্র লড়াই-সংগ্রাম করেছেন। যারা সিরাজ সিকদারের গ্রাফিতি মোছার  ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদেরই দোসর বা নব উদ্ভূত ভিন্ন গোত্রের ফ্যাসিবাদেরই ধারক এবং বাহক। শহিদ কমরেড সিরাজ সিকদার বিপ্লবী আন্দোলনের নেতা। এদেশের শ্রমিক-কৃষক-আদিবাসী-নারীসহ নিপীড়িত জনগণের প্রকৃত মুক্তির লক্ষ্যে বিপ্লবী সংগ্রামের পথ দেখিয়েছিলেন। এ কারণেই তৎকালীন বাকশালি মুজিব সরকার তাঁকে গ্রেফতার করে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করে। এই গ্রাফিতি মোছার ন্যক্কারজনক ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্বের বিপ্লবী, প্রগতিশীল, গণতান্ত্রিক সংগঠন, শক্তি, ব্যক্তিদের এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে এই কাজে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিরাজ সিকদারের গ্রাফিতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.