Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৯, ২০২৪

১৫ টাকার চালে ডিলারের ভাগ !

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় ওএমএস ডিলার আসাদুজ্জামান মাসুদের বিরুদ্ধে ভার্নালেবল উইমেন বেনিফিসরির (ভিডব্লিউবি) ৩০ কেজি চালের মধ্যে ১৫ কেজি ভাগ নেয়ার সময় স্থানীয়দের হাতে ধরা খেয়েছে। পরে খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে ৩ বস্তা চাল জব্দ করেছেন।

এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আসাদুজ্জামান মাসুদের পাশের একটি গুদামে ন্যায্যমূল্যের আরও ১১বস্তা চাল পাওয়া যায়।

জানা গেছে, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলীর ছেলে ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মাসুদ স্থানীয় ২নং ওয়ার্ডের ওএমএস চালের ডিলার। পিতা ইউপি চেয়ারম্যান হওয়ার সুযোগে তিনি ইউনিয়নের মহিলাদের ভিডব্লিউবি চালের কার্ড করার সময় ৩০ কেজি চালের মধ্যে প্রতিমাসে অর্ধেক ১৫ কেজি তাকে দেয়ার শর্তে কার্ড করে দেন। মঙ্গলবার দুইজন মহিলা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে ওএমএস ডিলারের গোডাউনে নিয়ে আসলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। এসময় স্থানীয় জনতার জেরার মুখে চম্পা খাতুন ও মরিয়ম নামের ওই দুই মহিলা বলেন, প্রতিমাসে ১ কেজি চাল আসাদুজ্জামান মাসুদকে দেয়ার শর্তে এই কার্ড করে দিয়েছিল।

সোমবার

১৫ টাকার চালে ডিলারের ভাগ !

বিকেলে মাসুদ ফোন দিয়ে তাদেরকে বলেছে চালের ভাগ না দিলে কার্ড কেটে দেয়া হবে। সেই ভয়ে তারা এ মাসে উঠানো প্রতিকার্ডে ২বস্তা চালের মধ্যে এক বস্তা করে মাসুদকে দিতে এসেছে। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গিয়ে চম্পা খাতুন ও মরিয়ম নামের দুই মহিলার করা অভিযোগের ভিত্তিতে ৩ বস্তা চাল, ২টি ভিডব্লিউবি চালের কার্ড জব্দ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে জমা দেন।

এছাড়া ইউনিয়ন পরিষদে থাকা ১০ বস্তা চাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতরণ না করতে ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলীকে নির্দেশ দেন। জানতে চাইলে নাভারন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী জানান, চাল ভাগের বিষয়টি তিনি জানতেন না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.