Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অজ্ঞান পার্টির লাড্ডু খেয়ে সর্বস্ব হারালেন সবুজ

banglarbhoreBy banglarbhoreFebruary 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির লাড্ডু খেয়ে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক সর্বস্ব খুইয়েছেন।আজ (শুক্রবার) বিকেলে চৌগাছা বাসস্ট্যান্ডে ভুক্তভোগীকে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলে তার জ্ঞান ফিরে আসে। পরে তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়।
জ্ঞোন ফেরার পর ভুক্তভোগী সবুজ হোসেন জানান, তার বাড়ি মহেশপুর উপজেলার নওদাগাঁ বুজতলা গ্রামে। তিনি গতকাল দুপুরে গরু কেনার জন্য চৌগাছা পশুর হাটের উদ্দেশে রওনা হন। মহেশপুর বাসস্ট্যান্ড থেকে তিনি চৌগাছার যাত্রীবাহী বাসে ওঠেন। বাসের পাশের সিটে অপরিচিত লোক এসে তার পাশে বসেন।
পথিমধ্যে ঝাউতলা ইটভাটা এলাকায় বাসটি পৌঁছলে কৌশলে একটি লাড্ডু খাওয়ান ওই অপরিচিত লোকটি।
তিনি আরো জানান, অপরিচিত লোকটির সঙ্গে আরো একজন লোক ছিল। লাড্ডু খাওয়ার পর তিনি আর কিছু বলতে পারেন না। পরবর্তী সময়ে জ্ঞান ফিরলে তিনি জানতে পারেন, পশুর হাট ছাড়িয়ে চৌগাছা বাসস্ট্যান্ডে আছেন। একই সঙ্গে গরু কেনার ৮০ হাজার টাকাও তার কাছে নেই।
ব্যবসায়ী ইউছুপ আলী, মহনসহ অনেকে জানান, অজ্ঞান অবস্থায় বাস থেকে কে বা কারা লোকটিকে মেইন বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। লোকটির অস্বাভাবিক অবস্থা দেখে আমরা সহযোগিতা করি। প্রাথমিক চিকিৎসার পর লোকটির জ্ঞান ফিরলে আমরা জানতে পারি, তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার এসআই লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে গেছে। বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.