Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreমে ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে জয়শ্রী বনিক পিংকির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার যশোর শহরের এইচএমএম রোড এলাকার বাসিন্দা আকিব জাওয়াদ বাদী হয়ে আদালতে এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি জয়শ্রী বনিক ঢাকা দক্ষিণ সিটির কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়ার নবাবচর এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আকিব জাওয়াদের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুলাই জয়শ্রী বনিক ইসলাম ধর্ম গ্রহণ করে আকিব জাওয়াদকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে। এ অবস্থায় ২০২৫ সালের ৪ মার্চ আকিব জাওয়াদ তার স্ত্রীকে তালাক দেন। এরপর জয়শ্রী ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আকিব জাওয়াদ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, তালাক প্রত্যাহার না করলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন জয়শ্রী। পরে দাবি না মানায় চলতি বছরের ২১ মার্চ যশোরের কয়েকটি ফেসবুক গ্রুপে ওই ছবি প্রকাশ করা হয়।

ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্টদের পরামর্শে বাদী আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.