Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২, ২০২৬

অপসংস্কৃতি রুখতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জামায়াত আমীরের

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
অপসংস্কৃতি রুখতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জামায়াত আমীরের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার রাতে শহরের চিত্রা মোড়ের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক গোলাম রসুল।

যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাড. গাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং লেখক গবেষক বেনজিন খান।

প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, যশোর হলো সংস্কৃতির কেন্দ্রভূমি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জোরালো ভূমিকা ছিল। তিনি উল্লেখ করেন, মহান স্বাধীনতা যুদ্ধে গান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।

আগামীতে যেকোনো ধরনের আধিপত্যবাদ ও সকল প্রকার অপসংস্কৃতি রুখতে যশোরের সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, যশোর সংস্কৃতিকেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা।

যশোর সংস্কৃতিকেন্দ্রের নাট্য সম্পাদক মাহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন, দ্যোতনা সাহিত্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এবং কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কবি এমএ কাসেম অমিয়।

অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, ব্যঞ্জন যশোরের সভাপতি স্বপন গাংগুলি, যুগ্ম সম্পাদক আলেয়া প্রেমা, ব্যঞ্জন থিয়েটারের পরিচালক আসিফ খান, প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা মুন্না, রেজা মন্ডল, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল মামুর মসজিদের খতিব মুফতি এনামুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি তরিকুল ইসলাম।

জামায়াত আমীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.