Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবশেষে বদলি যশোর জেলা পরিষদের আলোচিত উচ্চমান সহকারী আলমগীর

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা পরিষদের আলোচিত উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে মাগুরায় বদলির আদেশ দেয়া হয়েছে। খুলনা বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৯ মার্চ তাকে বদলির আদেশ দেয়া হয়। ২০ মার্চের মধ্যে যশোর জেলা পরিষদ থেকে তাকে অবমুক্ত করা হয়েছে। প্রশাসককে না জানিয়ে গোপনে বিভিন্ন উপজেলার ইজারা দেয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

সূত্র মতে, দেড় বছর আগে নড়াইল জেলা পরিষদ থেকে দুর্নীতির অভিযোগে যশোর জেলা পরিষদে বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। ২০১০-১১ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত খেয়াঘাট ইজারার আদায়কৃত পুরো টাকা ব্যাংকে জমা না দিয়ে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা আত্মসাৎ করেন। একইভাবে জমি ইজারার ৩ লাখ ৪৭ হাজার ২২ টাকা, মার্কেট ভাড়ার ৭০ হাজার ৮৫০ টাকা, পুকুর ইজারার ৯ হাজার ৩০১ টাকা, মার্কেট সেলামী আদায়ের ৩০ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ৯ মে নড়াইল জেলা পরিষদকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। নড়াইল জেলা পরিষদ তদন্ত করে আলমগীরের বিরুদ্ধে ৮ লাখ ১৬ হাজার ৬১৮ টাকা আত্মসাতের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে তার নামে বিভাগীয় মামলা হয়। যার নং ০১/২০২৩। (যার সব ডকুমেন্ট এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।)

এ তদন্ত চলাকালে যশোরে তাকে বদলি করা হয়। তিনি যশোর জেলা পরিষদে দেড় বছর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জেলা পরিষদ প্রশাসককে না জানিয়ে ইজারা বন্দোবস্ত দিয়েছেন বলে গুঞ্জন আছে। বদলি হলে তার অনিয়মের বিষয়ে তদন্ত হতে পারে। এ আশংকা থেকে তিনি বদলির আদেশ ঠেকাতে চেষ্টা করে যাচ্ছেন। বদলির আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন।

জানতে চাইলে উচ্চমান সহকারী আলমগীর হোসেন বলেন, তাকে বদলির আদেশ দেয়া হয়েছে। বারবার আমাকেই শুধু বদলি করা হচ্ছে। আপনারা সোমবারের মধ্যে একটা কিছু জানতে পারবেন।

উচ্চমান সহকারী আলমগীর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.