Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবশেষে রেলপথে পণ্য পরিবহন চালু করলো ভারত

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

৪১ দিন বন্ধের পর আবারো বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারতের সঙ্গে শুরু হয়েছে আমদানি বাণিজ্য। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১৯ জুলাই থেকে রেলপথে বন্ধ ছিল বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়ত। পরবর্তীতে দুই দেশের ব্যবসায়ীদের দাবির মুখে রোববার থেকে শুরু হয় রেলে পণ্য আমদানি। খুব শিগগিরই রেলে পাসপোর্টধারী যাতায়তও শুরু হবে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেরুল্লাহ জানান, বেনাপোল বন্দর দিয়ে সড়ক পথের পাশাপাশি রেলপথে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। তবে জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল ১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে রেলে পণ্য পরিবহন ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখা। এছাড়া বন্ধ করা হয়েছে বাংলাদেশিদের ভিসা প্রদান। তবে ৫ আগস্ট গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থায় স্বাভাবিক হয় দেশ। এতে রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী চালুর দাবিতে ভারত সরকারের রেল কর্তৃপক্ষকে গত ১২ আগস্ট চিঠি দেয়। কিন্তু নানান অজুহাতে সাড়া না দেয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলোও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। এক পর্যায়ে ভারত সরকার ৪১ দিন পর রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সভাপতি আলী হোসেন জানান, কলকাতা থেকে সড়ক পথে ট্রাকে পণ্য পরিবহনে ৫ থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগলেও রেলে ৩ থেকে ৪ ঘণ্টায় পণ্য পৌঁছায় বেনাপোল বন্দরে। আগে রেলের মাধ্যমে কেবল পাথর, জিবসাম ও সিমেন্ট তৈরির সামগ্রী আমদানি হলেও এখন গার্মেন্টস, কেমিকেল, মটরকারসহ সব ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। বেনাপোল বন্দরের আমদানিকারক আব্দুস সামাদ বলেন, ‘বাণিজ্যিক কাজে মাঝে মধ্যেই ভারত যেতে হয়। তবে ভিসা বন্ধ থাকায় যাতায়াতে অসুবিধা হচ্ছে। বাণিজ্যিক ভিসা চালু করার দাবি জানাচ্ছি।’

বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রেলপথে বাণিজ্য ও যাত্রী পরিবহন চালুতে গত মাসের ১২ আগস্ট ভারতীয় রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছিল। এতে এ মাস থেকে রেলে পণ্য সেবা তারা চালু করেছে। খুব দ্রুত যাতে যাত্রী সেবা চালু হয় চেষ্টা চালানো হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, রেলে ভারতের সাথে আমদানি বাণিজ্য শুরু হওয়ার পর থেকে দ্রুত পণ্য খালাসের সহযোগিতা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.