Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
  • শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
  • ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে আতাই নদীর বাঁধ ভেঙ্গে দুই শতাধিক পরিবার পানিবন্দি

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
অভয়নগরে আতাই নদীর বাঁধ ভেঙ্গে দুই শতাধিক পরিবার পানিবন্দি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

অব্যাহত বর্ষণ আর জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে যশোরের অভয়নগর উপজেলার দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আতাই নদীর বাঁধ ভেঙ্গে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রামে এই প্লাবনের ঘটনা ঘটেছে। পানির তোড়ে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক। এলাকাবাসী দ্রুত টেকসই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলও দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা জানান, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদী। অব্যাহত বর্ষণ আর জোয়ারের পানির চাপে এই আতাই নদীর দুর্বল বাঁধের প্রায় ২ শত মিটার অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে।

শান্তিপুর গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, কয়েক দিনের টানা বর্ষণে আতাই নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যায়। সোমবার থেকে ঋষিপাড়া অংশে পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বাঁধের প্রায় ২ শত মিটার দিয়ে পানি ঢুকতে শুরু করে। গত দু’দিন ধরে পানির চাপে পানিবন্দি হয়ে পড়েছে পাশাপাশি দুই গ্রামের শত শত পরিবার, ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে গ্রামীণ সড়কসহ ফসলি জমি।

রামনগর গ্রামের বাসিন্দা সেলিম রহমান বলেন, আতাই নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও সংস্কার করা হয় না। যে কারণে বাঁধের দুর্বল অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকতে থাকে। প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করতে হয়। এই দুর্বল বাঁধকে টেকসই বাঁধে পরিণত করতে হবে। তাহলেই জোয়ারের পানি ঢোকা বন্ধ হবে।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, আমার ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে বাঁধ সংস্কারের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জানিয়েছেন, সিদ্ধিপাশা ইউনিয়নের ২টি গ্রামে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা ওই বাঁধের দুর্বল অংশে প্রাথমিক সংস্কারের উদ্যোগ নেবে বলে জানিয়েছে। তাছাড়া বর্ষা মৌসুমের পর ওই বাঁধের টেকসই সংস্কার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.