Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে আ.লীগের শান্তি সমাবেশ ও আনন্দ মিছিল

banglarbhoreBy banglarbhoreJanuary 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশসহ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল চলমান দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করায় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিশাল এক আনন্দ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণুপদ দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ রায় কপিল, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মহিলা সম্পাদক লায়লা খাতুন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা শেখ সাইফার রহমান, সরদার আনোয়ার হোসেন, গাজী রুহুল আমিন, প্যানেল মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, তালিম হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.