Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে চোর সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নসিব তালুকদার (৫০) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

এলাকাবাসী জানায়, নিহত নসিব তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ ছিল। এর মধ্যে বিভিন্ন মৎস্যঘের থেকে মাছ চুরিরও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার ভোর রাতে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করার সময় স্থানীয় মাছ শিকারিরা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের ছেলে বাপ্পি তালুকদার বলেন, ‘আমার বাবা মাছের ব্যবসা করতেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ‘নিহত নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন চুরির অপবাদ রয়েছে। হয়তো মাছ চুরি কেন্দ্রীক ঘটনায় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হতে পারে।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, ‘নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও বুকে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা সম্ভব হচ্ছেনা। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অভিযোগ অভয়নগর চোর সন্দেহ হত্যা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.