Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৬, ২০২৪

অভয়নগরে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাসুদ আহমেদ, যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএমআবু নওশাদ, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু প্রমুখ। এছাড়া অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে গোপালগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদ ও সিরাজগঞ্জ জেলা দল, শেখ কামাল স্মৃতি সংসদ (খুলনা), খুলনা বিকেএসপি, যশোর শামসুল হুদা একাডেমি ও স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশসহ মোট ৮ টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচের শুরুতেই নওয়াপাড়া ফুটবল একাদশ সিরাজগঞ্জ ফুটবল একাদশকে গোল দিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। শেষ পযর্ন্ত নওয়াপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলে সিরাজগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস সব ম্যাচ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.