Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অসহায় মানুষের পাশে থাকাই আমার একমাত্র লক্ষ্য : এমপি ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreMarch 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

পবিত্র রমজান উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীর আয়োজনে ইফতার সামগ্রি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সামনে গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন এমপি এসএম ইয়াকুব আলী।

বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বাবুল আক্তার বাবলু, সুব্রুত ব্যানার্জী, সন্দ্বীপ ঘোষ, জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, এমপির ছোট ছেলে ফুয়াদ রেদওয়ান, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ।

ইফতার বিতরণের সময় এমপি ইয়াকুব আলী বলেন, গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য। সরকারের পাশাপাশি আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরীব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অপরদিকে, একই দিনে দুপুরে উপজেলার জয়পুর গ্রামস্থ লীলা নিকেতনে (ডাক্তার বাড়ি) মহানামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন এমপি এস এম ইয়াকুব আলী। পরে আছর নামাজ বাদ রবিউল ইসলাম নামের এক যুবকের নামাজের জানাজায় অংশ গ্রহণ করেন তিনি। আমিনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম শুক্রবার সকাল ১০টায় যশোর-চুকনগর সড়কের বকুলতলা মোড় নামকস্থানে প্রাইভেটকারের সাথে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ

    September 15, 2026

    পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    September 15, 2026

    অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.