ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্রের উদ্যোগে গতকাল নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীদলের অনুপ্রেরণা ও উদ্দীপনা তৈরিতে দলসদস্যদের অংশগ্রহণে বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সমাবেশে শতাধিক নারীদল সদস্যদের অংশগ্রহণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও চামুচে মার্বেল নিয়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বারান্দীপাড়া কমিউনিটি ফোরামের সভাপতি ইশরাত জাহান রিটা। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার সোমা রায়, নারজিমা জেসমিন, রিপন কর্মকার।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন