Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৩, ২০২৪

আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড যশোরে আন্তঃস্কুল ইংরেজি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরের আন্তঃস্কুল ইংরেজি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, এমএসটিপি গার্লস স্কুলের প্রধান শিক্ষক খাইরুল আনাম, নবকিশলয় স্কুলের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি । উপস্থিত ছিলেন আইডিয়া স্পোকেন’র কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা, ফ্যাসিলিটেটর সোমা খান, জেসমিন আক্তার, শাহরিয়ার খান প্রান্ত ও মিতালি বালা।আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড যশোরে আন্তঃস্কুল ইংরেজি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত“স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ” প্রকল্পের আওতায় যশোরের স্বনামধন্য দশটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীকে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড টিম বিনামূল্যে ইএসএল’র মধ্যে দিয়ে ৬ মাসব্যাপি ইংরেজি শেখাচ্ছে। তাদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন প্রতিযোগিতায়। প্রতিষ্ঠানগুলো হলো- যশোর সরকারি বালিকা বিদ্যালয়, যশোর জিলা স্কুল, সখিনা গার্লস হাইস্কুল, নবকিশলয় স্কুল, কালেক্টরেট স্কুল, এমএসটিপি বালিকা স্কুল এন্ড কলেজ, বাদশাহ ফয়সাল ইসলামি ইন্সটিটিউট, যশোর আমিনিয়া মাদ্রাসা ও যশোর দারুল আমান দাখিল মাদ্রাসা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.