Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আজ থেকে ঝিকরগাছায় চার দিনের ফুল উৎসব

banglarbhoreBy banglarbhoreJanuary 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছায় শুরু হচ্ছে চার দিনব্যাপি ফুল উৎসব। আজ থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে এই উৎসব। গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এ উৎসবের আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার মোড়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত ফুল উৎসব- ২০২৪ চার দিন ধরে পালিত হবে।
মেলার প্রথম দিনে রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান, ফুল প্রদর্শনী ও স্টল পরিদর্শন এবংও কুষ্টিয়া লালন একাডেমির উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
দ্বিতীয় দিন নারী ফুলচাষীদের নিয়ে উঠান বৈঠক, এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ সংকলনে প্রামান্যচিত্র প্রদর্শন।
তৃতীয় দিন কৃষক সমাবেশ ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
শেষদিনে সমাপনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন,
এই সময়টাতে মেলার আয়োজন করার কারণে এই অঞ্চল পর্যটকমুখর হয়, বেচাকেনাও বাড়ে।
গতকাল বিকেলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, এবারের ফুল উৎসব অনুষ্ঠানসূচিতে কিছু ব্যতিক্রমী ধরনের আয়োজন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.