Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৬

আদর্শ ও সফল ব্যবসায়ী গঠনে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
আদর্শ ও সফল ব্যবসায়ী গঠনে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আদর্শিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সফল ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে যশোরে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ), যশোরের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের সার্কিট হাউস পাড়ায় অবস্থিত প্রাচ্য সংঘ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ভিপি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ যশোরের সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন, ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি একটি আমানত ও ইবাদতও বটে। একজন ব্যবসায়ী যদি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেন, তবে তার ব্যবসা যেমন টেকসই হয়, তেমনি সমাজও উপকৃত হয়। তিনি বলেন, আদর্শ ব্যবসায়ীরা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, ইসলাম ব্যবসাকে উৎসাহিত করেছে, তবে শর্ত হলো সততা, ন্যায্যতা ও মানুষের হক আদায়। সুদ, প্রতারণা ও অসততা পরিহার করে ব্যবসা পরিচালনা করলে আল্লাহ তায়ালা তাতে বরকত দান করেন।

সভাপতির বক্তব্যে খন্দকার রশিদুজ্জামান রাজন বলেন, আইবিডব্লিউএফ-এর লক্ষ্য হচ্ছে আদর্শবান, দেশপ্রেমিক ও মানবকল্যাণমুখী ব্যবসায়ী তৈরি করা। আমরা চাই ব্যবসায়ীরা শুধু নিজের উন্নয়ন নয়, সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক। তিনি বলেন, এমন মতবিনিময় সভার মাধ্যমে অভিজ্ঞ ব্যবসায়ীদের জ্ঞান ও দিকনির্দেশনা নতুন উদ্যোক্তাদের জন্য পথনির্দেশক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা অফিস সেক্রেটারি নূর-ই-আলি নূর আল মামুন, সেক্রেটারি রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আদর্শ ব্যবসা, নৈতিকতা, সমসাময়িক ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন। সভা শেষে দেশের কল্যাণ, ব্যবসায়ীদের সফলতা ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.