Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
  • যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শার্শায় তিন বাড়িতে অগ্নিসংযোগ : লুটপাট

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
শার্শার পল্লীতে আধিপত্য বিস্তারে সরকারি টিসিবি কার্ড বিতরণকে কেন্দ্র করে উপজেলার কন্দবপুর গ্রামে মুরগির খামার ও বসত বাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাঠ করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় কুপিয়ে দুইজনকে আহতও করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬/৭ জনকে দিয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১২ জানুযারি রাত সাড়ে ৯ টার সময় শার্শার কন্দবপুর গ্রামে দুবৃত্তরা এ নৃশংস ঘটনা ঘটে।

আসামিরা হলেন, কন্দবপুর গ্রামের আসাদুল ও তার ভাই তোতা, আক্তারুজ্জামান, শাহিন, কবির হোসেন, সম্রাট, আবুজার, আলম, মোহাম্মাদ ও হাবিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায় গ্রামে সরকারি টিসিবি কার্ড বিতরণকে কেন্দ্র করে স্থানীয় রবিউলের চায়ের দোকানে নিজামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলামের সাথে তর্ক বিতর্ক এবং ধাক্কা ধাক্কি হয়। পরবর্তীতে আসাদুল তার চাচা সুজন মেম্বারের নির্দেশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বোমা হামলা চালায় রবিউলের দোকানে। এছাড়া কামারুল ইসলাম ও ঝর্ণা বেগমের বাড়িতে হামলা করে বসতবাড়ি ভাংচুর ও মুরগির খামারে আগুন দেয়। এবং যাওয়ার সময় ঘরে থাকা ২ লাখ নগদ টাকা, স্বর্নের ও রৌপ্যের অলংকার লুট করে নিয়ে যায়।

কন্দবপুর গ্রামের রবিউল ইসলাম বলেন কামারুল ও আশাদুল দুইজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করে। এরা তাদের ওয়ার্ড এর কার্ড বিতরণকে কেন্দ্র করে আমার চায়ের দোকানে হাতাহাতি করে। আমি তাদের দুই গ্রুপকে ঠেকিয়ে দেই। এরপর আসাদুল তার লোকজন এনে আমার দোকান ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়ে কামারুল এর বাড়িতে যায়।

ভুুক্তভোগি ঝর্ণা বেগম বলেন আমার সাথে কোন দ্বন্দ নেই। তারা রাতে কামারুল এর বাড়িতে এসে হামলা চালানোর সময় আমি তাদের নিষেধ করি। এতে তারা উত্তেজিত হয়ে আমার বিচালী গাদায় অগ্নিসংযোগ করে।

এ বিষয় নিজামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সভাপতি কামরুল বলেন, আসাদুল ও তার ভাই তোতা সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের কাজ এলাকায় ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা। তারা আমার বাড়িতে আগুন দিয়ে এবং লুটপাঠ করে ২৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। তারা পাশের বাড়ির স্বামী স্ত্রী আজগর ও রিনা ঘটনা দেখতে আসায় ক্ষিপ্ত হয়ে তাদের চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এ বিষয় ১০ জনকে আসমি করে শার্শা থানায় মামলা হয়েছে।

এ বিষয় আসাদুলের বাড়িতে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি। আসাদুলের স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামীকে তারা আগে মারধর করায় পরে সুজন মেম্বারের নির্দেশে ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
শার্শা থানার ওসি আমির আব্বাস বলেন, এটি একটি বড় দুর্ঘটনা। আসামি আটকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

শার্শা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    November 9, 2026

    ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার

    November 9, 2026

    তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.