Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৪, ২০২৬

আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিকৃত পণ্য চালান প্রবেশ ও খালাস প্রক্রিয়া এবং বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কার্যক্রমে স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১টায় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেনাপোল স্থলবন্দরকে আরও আধুনিক, গতিশীল ও সেবাবান্ধব করে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বন্দরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধান এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ভারত থেকে আগত আমদানি পণ্য কিংবা বাংলাদেশ থেকে রফতানিকৃত পণ্য-উভয় ক্ষেত্রেই প্রবেশ থেকে খালাস পর্যন্ত প্রতিটি ধাপ নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় কাস্টমস, বিজিবি, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকায় অনিয়ম ও দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে এসেছে।

বন্দর পরিচালক আরও জানান, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে রিলিজ অর্ডারসহ বিভিন্ন কার্যক্রম কম্পিউটারাইজড করা হয়েছে। এর ফলে পণ্য খালাস প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত, সহজ ও সময় সাশ্রয়ী হয়েছে। ব্যবসায়ী ও সেবাগ্রহীতারা এখন স্বল্প সময়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারছেন, যা বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন
এসময় বন্দর উপ-পরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বন্দর সম্পর্কিত সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতায় বেনাপোল স্থলবন্দরকে আরও কার্যকর, আধুনিক ও আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তর করা সম্ভব হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.