Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন-চলতি বছরে দেশব্যাপি যে শৈত্য প্রবাহ চলছে তাতে প্রচণ্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচণ্ড কষ্ট করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সামর্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির এই এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করবে। আপনারা জানেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করে ইসলামী আন্দোলনের খাটি গোলাম, নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় নিয়োজিত আছি।

তিনি মঙ্গলবার আশাশুনিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, মাওলানা আব্দুল বারী, প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

আশাশুনি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.