Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৮, ২০২৪

আশাশুনিতে সাতক্ষীরার নবাগত ডিসি’র মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে আশাশুনি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা উপজেলা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান, নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রফেসর রবিউল ইসলাম,আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, আজ থেকে আশাশুনি উপজেলার কোন দপ্তরে ঘুষ দুর্নীতি চলবে না। কেউ এ ধরনের কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সর্বপ্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা ভালো মানুষ হতে পারলে প্রত্যেক সেক্টর থেকে অনিয়ম নির্মূল হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের ছাড় দেওয়া হবে না। তিনি এসময় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.