Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আসাদুজ্জামান জনির বিরুদ্ধে শোন-অ্যারেস্টের আদেশ

অভয়নগরে ইনাম গাজী হত্যা চেষ্টা মামলা
banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অভয়নগরের দুর্গাপুর গ্রামের সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী ইনাম গাজী হত্যা চেষ্টা মামলায় বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনিকে শোন-অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার অভিযোগে জানা গেছে, নওয়াপাড়া বিএনপির সাবেক নেতা জনি ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন দলের লোকজনসহ স্থানীয় ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করায় ইনাম গাজীর সঙ্গে জনির লোকজনের বিরোধ সৃষ্টি হয়। গত ৫ মার্চ বিকেলে ইনাম গাজী নওয়াপাড়া কাঁচাবাজারে গেলে জনির লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ইনাম গাজীকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় ইনাম গাজী ৯ মার্চ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। আসামিরা হলেন, সাইফুল, রিপন, কবির, পাপ্পু, মানু, রুহুল, তপু, তারিক, লিখন, সম্রাট, ইউসুফ, কামরুল, রুবেল, সুমন, ফাইম ও আদাস। মামলায় আসাদুজ্জামানকে হুকুমের আসামি করা হয়। আসাদুজ্জামান জনি অভয়নগর থানার একটি চাঁদাবাজি, অপহরণ ও মারপিট মামলায় যশোর কারাগারে আটক আছেন। গত ২০ সেপ্টেম্বর ইনাম গাজী হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আসাদুজ্জামান জনি এ ঘটনায় জড়িত মর্মে আদালতে শোন-অ্যারেস্টের আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।

অভয়নগর আদেশ আসাদুজ্জামান জনি বিরুদ্ধে মামলা শোন-অ্যারেস্ট হত্যা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.