Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইজিবাইক চালকদের আন্দোলনে চলাচল বন্ধ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৯, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

ইজিবাইক চালকদের আন্দোলনের মুখে রোববার সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত মাগুরা- বুনাগাতী সড়কে ৫ ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পুনঃরায় বাস চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, গত শনিবার সকাল ৮টায় বুনাগাতী-মাগুরা সড়কের ঘোড়ামারা খৈ তলায় আমুড়িয়ার প্রতিবন্ধী ইজিবাইক চালক নাহারুল ইসলামকে মটর শ্রমিকরা নির্যাতন করে ও তার যাত্রী নামিয়ে রাখে। প্রতিনিয়ত মটর শ্রমিকদের হাতে ইজিবাইক চালকরা এভাবেই নির্যাতিত হয়ে আসছেন দাবি করে তারা আমুড়িয়া বাজারে বাস আটকে দেয়।

ইজিবাইক চালক ইকরাম মোল্লা, ইসরাইল হোসেন, ইকবল আক্তার, বাঁশি মিয়াসহ অনেকেই বলেন যাত্রী নিয়ে বুনাগাতী-মাগুরা সড়কে স্বাধীনভাবে ইজিবাইক চলতে দিতে হবে। তা নাহলে বাসও এ সড়কে চলতে দেয়া হবে না। আমুড়িয়া বাজার থেকে ফেরত দেয়া হবে।

এ সময় বুনাগাতী, কুচিয়ামোড়া, গোপালগ্রাম ও জগদল ইউনিয়নের দুইশত ইজিবাইক চালক উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত মাগুরা সদর থানার উপপরিদর্শক বলেন ইজিবাইক থেকে বাস শ্রমিকরা যাত্রী নামিয়ে রাখা ও চলকদের নির্যাতনের প্রতিবাদে তারা (ইজিবাইক চালক) আমুড়িয়া বাজারে বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করে অবস্থা স্বাভাবিক করেছি। কতৃপক্ষ আইনগত ব্যবস্থা না নেয়া পর্যন্ত সড়কে বাস ও ইজিবাইক স্বাধীনভাবে চলবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.