Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উদীচী যশোর জেলা সংসদের সম্মেলন শুরু

বর্ণাঢ্য শোভাযাত্রা
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৬, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ আহ্বানে শুরু হয়েছে উদীচী যশোর জেলা সংসদের দ্বাবিংশ সম্মেলন বৃহস্পতিবার বিকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগঠন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ।
জেলা সম্মেলন প্রস্তুতি পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান। সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জামশেদ আহমেদ তপন, যশোর সংসদের সহ সভাপতি আমিনুর রহমান হিরু প্রমুখ। এসময় বক্তরা বলেন, ‘সময়টা এখন কঠিন ও জটিল। ৭১ দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার অর্জন ধরে রাখতে পারেনি আমরা। সেই জন্যই তো দেশে একের পর এক স্বৈরাচারী শাসনব্যবস্থা দেখেছে জনগণ। ২৪ নতুন প্রজন্মের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও দেশে সাম্প্রদায়িকতার উল্কা ছড়ানো হচ্ছে। উদীচী সময় গণতন্ত্রের কথা বলে। শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সব সময় তার লড়াই চালিয়ে যাবে। এসময় দেশে বক্তরা মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামিকাল শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশন থেকে জেলা কমিটি ঘোষণা করা হবে।

উদীচী যশোর জেলা সম্মেলন শুরু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.