Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া
  • একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
  • মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
  • অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
  • ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উৎকোচ না দেয়ায় বয়স নির্ণয়ের নামে জেনারেল হাসপাতালে হয়রানির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMarch 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেনারেল হাসপাতালে বয়স নির্ণয়ের নামে ভুক্তভোগীদের হয়রানি করা হচ্ছে। দাবিকৃত উৎকোচ না দেয়ায় গত দুইদিন ধরে সুজিৎ কুমার দাসকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুজিৎ কুমার দাস শহরের পূর্ববারান্দিপাড়ার বাসিন্দা।

সুজিৎ কুমার অভিযোগে জানিয়েছেন, তিনি পারিবারিকসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন জন্ম নিবন্ধন করতে পারেননি। বর্তমানে তিনি জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট করার জন্য আবেদন করবেন। এ জন্য তার বয়স নির্ণয় করা প্রয়োজন। বয়স নির্ণয়ের জন্য তিনি ২৫ মার্চ সিভিল সার্জন বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে সিভিল সার্জনের দপ্তর থেকে ১০৮৪ (২) স্মারকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক বরাবর চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয় পত্রের মর্মানুযায়ি নির্ধারিত বোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনকারির প্রকৃত বয়স নির্ধারণ পূর্বক একটি প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। কিন্তু সুজিৎ কুমার দাস জেনারেল হাসপাতালে গেলে বয়স নির্ণয় বোর্ডের সভাপতি ভারপ্রাপ্ত আরএমও ডা. আনোয়ার হোসেন, রেডিওলজিস্ট ডা. আবু সাইদ ও দাঁতের ডা. সাবিহা তানজিম এই তিনজন একত্রিত হয়ে বয়স নির্ণয়ের জন্য সুজিতের কাছে ৬০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। সুজিত উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করায় বয়স নির্ণয় না করে তাকে ভারতীয় নাগরিক বলে প্রচার করে হয়রানি করছে। অথচ সুজিৎ শহরের বারান্দিপাড়ার বাসিন্দা। প্রায় ৩৫ বছর ধরে সুজিৎ বারান্দিপাড়ায় বসবাস করেন।

১ নং ওয়ার্ড বারান্দিপাড়ার কাউন্সিলর সাইদুর রহমান ওরফে রিপন সুজিৎ বারান্দিপাড়ার বাসিন্দা এই মর্মে প্রত্যয়ন ও নাগরিক সনদ দিয়েছেন। কিন্তু তারপরও হাসপাতালের বয়স নির্ণয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত আরএমও আনোয়ার হোসেন মানতে নারাজ সুজিৎ বাংলাদেশি নাগরিক। যে কারণে তিনি সুজিৎকে নির্বাচন অফিস থেকে প্রত্যয়ন আনতে বলেছেন।

অথচ নির্বাচন অফিস থেকে নাগরিকের কোন প্রত্যয়ন দেয়া হয় না। এ বিষয়ে জানতে চেয়ে জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমানকে ফোন করলে তিনি জানান, নারিকত্বের প্রত্যয়ন দেয় স্থানীয় সরকার। নির্বাচন অফিস থেকে কোন প্রত্যয়ন দেয়ার নিয়ম নেই।

এ বিষয়ে জানার জন্য হাসপাতালের তত্বাবধায়ক হারুনর রশিদকে রোববার দুপুরে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। আগের দিন শনিবার ভারপ্রাপ্ত আরএমও আনোয়ার হোসেনকে ফোন করে বয়স নির্ণয় না করার কারন জানতে চাইলে তিনি বলেন, সুজিৎকে জানিয়ে দেয়া হয়েছে। আর কিছু জানতে চাইলে আপিন অফিসে আসেন। এ ব্যাপারে হয়রানির শিকার সুজিৎ জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া

    October 20, 2026

    একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত

    October 20, 2026

    মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.