Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল
  • আনোয়ার হোসেন বিপুল, হাজী সুমন, লিটুসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
  • র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার, বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
  • যশোর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৬, ২০২৪

এক দশকপর তালা খুলে কার্যালয়ে প্রবেশ করলেন যশোরের জামায়াতের নেতাকর্মীরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

এক দশকের বেশি সময় পর তালা খুলে দলীয় কার্যালয়ে প্রবেশ করলেন যশোরের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে পাঁচ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের ঢাকা রোডস্থ মোল্লাপাড়া মোড়ে জেলা কার্যালয়ে প্রবেশ করেন সংগঠনটির জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

নেতাকর্মীরা জানিয়েছেন, ২০১৮ সালের ২৮ অক্টোবর উপজেলা নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়টি তালা মেরে দেন। পরবর্তীতে তারা দলীয় কার্যালয়ে কোন প্রগ্রাম না করলেও গোপনে বিভিন্ন মসজিদ ও বাসাবাড়িতে দলীয় কার্যাক্রম চালিয়ে আসছিলেন। তবে ২০২১ সালে কার্যালয়টি পিতৃহীন, মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তা’লীমুর কুরআন বালিকা শিশু মক্তব এবং আল হেলাল ইয়াতিমখানা ও ডে কেয়ার নামে দুটি মাদ্রাসা স্থাপন করেন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর থেকে জেলার জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়েছেন।

দীর্ঘদিন পর দলীয় কার্যালয় প্রবেশ করার জন্য মঙ্গলবার দুপুর থেকে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জড়ো হন মোল্লাপাড়া মোড়ে জেলা কার্যালয় প্রাঙ্গনে। প্রকাশ্যে দীর্ঘদিন পর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জড়ো হওয়ার মধ্যে দিয়ে তাদের ভিতরে চাঙ্গাভাব লক্ষ করা গেছে। দুপুরের পর থেকে কার্যালয় প্রাঙ্গনে দলীয় স্লোগান স্লোগানে মুখরিত করে ফেলে। এদিন বিকালে নেতাকর্মীদের সাথে নিয়ে কার্যালয়টির প্রধান কার্যালয়ের তালা খুলেন সংগঠনটির জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবী আমির বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক সাহাবুদ্দিন। জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাসেম রেজা, নূর আলিনূর মামুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.