Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৫, ২০২৪

এমএম কলেজে গণহত্যা দিবস পালন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২৫ মার্চের গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা করা হয়। প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আবু বক্কর সিদ্দিকী। সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ তার বক্তব্যে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও চর্চার আহবান জানান।

প্রধান অতিথি অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরতা চালিয়েছিলো তা ভুলার নয়। প্রতিবছর আমরা একজন মুক্তিযোদ্ধাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই মুক্তিযুদ্ধের স্মৃতি, গল্প শোনার জন্য। যাতে ককরে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস চর্চা করতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.