Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৮, ২০২৪

এমবিবিএস ১ম পেশাগত পরীক্ষার ফল প্রকাশ : আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সাফল্য

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
২২ জানুয়ারি ২০২৪ তারিখে ফলাফল প্রকাশিত হয়। এতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন প্রথমবারের মত অনুষ্ঠিত বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় পাশের হারের দিক থেকে ৯টি মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বেসরকারি এই মেডিকেল কলেজটি। পাশের হার ৮৯.৪৭ শতাংশ। এই তালিকায় ২য় স্থানে রয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। তাদের পাশের হার ৮২.০৫ শতাংশ।
গত ১ নভেম্বর ২০২৩ তারিখে শুরু হওয়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মে-২০২৩ এর পরীক্ষায় নিজেদের কেন্দ্রেই অংশ নেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজটির দেশি-বিদেশি ৫৭ জন ছাত্রী। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৫১ জন। ঈর্ষণীয় এই ফলাফলে দারুন উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের একান্ত সহযোগিতা এবং কলেজ কর্তৃপক্ষের দিকনির্দেশনায় আমাদের এই ভাল ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
মেডিকেল কলেজটি থেকে পরীক্ষায় ২৩ জন বিদেশি ছাত্রী অংশ নিয়েছিলেন। এরা ভারতের নয়া দিল্লী, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, কাশ্মীর, তামিলনাড়ু, ঝাড়খান্ড, উত্তর প্রদেশ ও কলকাতা থেকে আসা। ব্যাচ-১১ এর মেধাবী ছাত্রী আফরিন আলম খান এনাটমিতে অনার্স মার্কস পাওয়ার বিরল গৌরব অর্জন করেছেন।
ছাত্রীদের সাফল্যে ফেজ-১ এর শিক্ষকবৃন্দও খুশি।
২০১২ সালে প্রতিষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজটি ভাল ফলাফল অর্জনে বরাবরই অবস্থান ধরে রেখেছে বলে মনে করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. সনজয় সাহা। তিনি বলেন, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ মেডিকেল শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনার চেষ্টা করছে। দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ এই মেডিকেল কলেজ অনন্য সকল বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব ক্যাম্পাসে ছাত্রীদের আবাসিক ব্যবস্থা রয়েছে। এখানে সুপ্রশস্ত লাইব্রেরি, দক্ষ শিক্ষক, সুসজ্জিত ল্যাব এবং ডিপার্টমেন্ট। যেখান থেকে তারা তত্ত্বীয় এবং ব্যবহারিক উভয় জ্ঞান ভালভাবে অর্জনে সক্ষম হচ্ছে। ইতিপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষাগুলোতে আমাদের ছাত্রীরা সফলতার স্বাক্ষর রেখেছে।
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার অধীন সরকারি বেসরকারি ৯টি মেডিকেল কলেজ রয়েছে। প্রথম পেশাগত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের অধীন অধ্যয়নরত ছাত্রীরা ফলাফলে এগিয়ে রয়েছে। পরীক্ষায় মোট ৮ জন অনার্স মার্কস পেয়েছেন। এদের মধ্যে ছাত্রী ৫জন। -প্রেস বিজ্ঞপ্তি

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.