Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৪, ২০২৪

কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম ঢালী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে আইয়ুব আলী হরিণ প্রতিকে ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল ইসলাম ছাতা প্রতিকে ২০১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম আনারস প্রতিক ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ শাহাজাহান আলী মোটর সাইকেল প্রতিক ১৪৬ ভোট পান।

সহ সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন মোরগ প্রতিক নিয়ে ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আশরাফুজ্জামান টিউবওয়েল প্রতিক নিয়ে ২৩৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে দোয়েল পাখি প্রতিক নিয়ে সিরাজুল ইসলাম ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইকেল প্রতিক নিয়ে আনিছুর রহমান আনিছ ১৮২ ভোট পেয়েছেন।

এছাড়া, প্রচার সম্পাদক পদে মিলন হোসেন দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহারুল ইসলাম মাইক প্রতিক নিয়ে ২৭৪ ভোট পেয়েছেন।

এদিকে, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে মো. শামসুজ্জামান, কোষাধাক্ষ পদে আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এসএম আফসার উদ্দীন এবং সদস্য পদে- মোহাম্মাদ আলী, আবুল হাসান, শেখ. মিজানুর রহমান, শেখ নিজামুল হক শিমুল, হযরত আলী, রবিউল ইসলাম ও মো. সাইদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম ঢালী এবং অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিক উদ্দীন, অ্যাড. হাসিব, এড. ফিরোজ।

এছাড়া, নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন অ্যাড. মো. আব্দুস সবুর, শেখ মাসুদ, আবুল খায়ের ও নুরুল ইসলাম।
নির্বাচনে ৬১৬ জন ভোটারের মধ্যে ৬০৩ জন ভোটার তাদের নিজেদের মত করে তাদের নেতা নির্বাচন করেছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি এটাই আমার চাওয়া ছিল। কদমতলা বাজারের ব্যবসায়ীরা তাদের কাঙ্খিত নেতাকে নির্বাচিত করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.