Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
  • নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ
  • অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
  • মাগুরার শ্রীপুরে সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • শৌচাগারে যাওয়ার কথা বলে চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ঢাবি নেতা
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপোতাক্ষ নদ বাঁচাও ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের যৌথ সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের এক যৌথ সভা শনিবার দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে যশোর জেলা ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ভৈরব নদ সংস্কার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও ভৈরব নদ সংস্কার আন্দোলন এর প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, হাসিনুর রহমান, জিল্লুর রহমান ভিটু, শাহজান আলী, এড. আমিনুর রহমান হিরু, আলাউদ্দিন, আব্দুর রহিম, কোটচাঁদপুরের প্রতিনিধি আগা খান, সুভাষ চন্দ্র ভক্ত, জাহিদুল ইসলাম তুহিন (মেম্বার), হাসান আলী, সুখদেব,পলাশ বিশ্বাস প্রমূখ।

উক্ত সভায় বক্তারা বলেন, ভৈরব নদ ও কপোতাক্ষ নদ সংস্কারে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। তারা এটার সঠিক তদন্ত এবং বিচার দাবি করবেন। সভায় নদের সীমানা থেকে অবৈধ, দখলদারদের উচ্ছেদের জোর দাবি করা হয়। এছাড়াও ভৈরব সহ যশোরের বিভিন্ন নদীর উপর নীতিমালা না মেনে নির্মাণাধীন ৯ টি সেতুর কাজ বন্ধ করে নদী রক্ষা ও নৌ চলাচলের উপযোগী সেতু নির্মাণের দাবি করা হয়। সভায় ভৈরব নদের কৈখালী মাথাভাঙা অংশের ১১ কি.মি.নদ দখল মুক্ত ও সংস্কারের দাবি করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৯ সেপ্টেম্বর বেলা বারোটায়  যশোর জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের

    September 23, 2026

    নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ

    September 23, 2026

    অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.