Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Structured overview of casino games with explanations
  • Hoe u digitale accountfuncties rustig kunt bekijken
  • Retrobet App Mobile Experience Guide
  • Zo onderzoekt je digitale accountfuncties zorgvuldig
  • Zo bestudeert je virtuele spelregels aandachtig
  • Zo vergelijkt je virtuele spelcategorieën stapsgewijs
  • Zo overziet je online casinomenu’s stapsgewijs
  • Zo bekijkt u virtuele casinomenu’s rustig
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কলারোয়ায় জমি নিয়ে বিরোধের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

banglarbhoreBy banglarbhoreAugust 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কলারোয়া সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইবাদুল হক (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইবাদুল হক বলিয়ানপুর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে কবির হোসেন নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর আলীদের সাথে ইবাদুলের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

এ বিষয়টি মিমাংসার জন্য সোমবার সকালে ভূমি জরিপকারী (আমিন) মাপ জরিপ শুরু করার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাটি শুরু হলে আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর উত্তেজিত হয়ে ইবাদুল ইসলামকে মারপিট শুরু করে।

এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে ইবাদুল। ওই সময় তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইবাদুলের মেয়ে ঝর্ণা বলেন, প্রতিপক্ষেরর মারপিটে আমার পিতা মারা গেছে। আমার পিতাকে যারা হত্যা করেছে আমি তাদের শাস্তি চাই।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মামলা নেয়া হবে।

এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, আমরা ইবাদুলকে মারপিট করিনি। তিনি অসুস্থ ছিলেন। সকালে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.