Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালবৈশাখীর তাণ্ডব : চুয়াডাঙ্গায় বৃদ্ধের মৃত্যু, ফসলের ক্ষতি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
কালবৈশাখীর তাণ্ডব : চুয়াডাঙ্গায় বৃদ্ধের মৃত্যু, ফসলের ক্ষতি
Share
Facebook Twitter LinkedIn

চুয়ডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড়ের সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে গাছপালা ও উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা।
স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির ছাদে থাকা টিন সরাতে যান মকলেছুর রহমান। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়াডাঙ্গার ফসলের মাঠ। ভুট্টা, ধান, পান ও আমের গুটিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা। অনেক ক্ষেতেই ভুট্টাগাছ মাটিতে লুটিয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে আবাদ করা ফসলের মধ্যে প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর। তবে মোট ফলনের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী বলেন, ‘হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলনের ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে। একই সঙ্গে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

এছাড়া ঝড়ের তীব্রতায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর মোড়, চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া, কোষাঘাটা ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সড়ক স্বাভাবিক করা হয়। এ সময় তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে জেলার অধিকাংশ এলাকা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছ অপসারণ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.