কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ঝিনাইদহ-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মুর্শিদাজামান বেল্টু।
এ সময় তিনি উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে দুর্গামন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের খোঁজখবর নেন।
মন্দির পরিদর্শন শেষ তিনি পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
পরে মন্দির কমিটির সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সকল সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শিরোনাম:
- মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
- মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
- যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
- বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
- তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
- মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল
