Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে দু’টি ক্লিনিককে জরিমানা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত ফিরোজ ডেন্টালসহ দু’টি দন্ত ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ (মঙ্গলবার) দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতিসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে, অভিযানকালে ওই ক্লিনিকের মালিক কথিত দন্ত চিকিৎসক ফিরোজ হোসেনকে পাওয়া যায়নি। অভিযান টিম তাকে ফোন দিয়েও পাননি। তবে, এ সময় ক্লিনিকটিতে তার সহকারী জামাল হোসেন নামে এক ব্যাক্তি রোগীদের দেখভাল করছিলেন। এরপর অনুরূপভাবে ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে আরো একটি অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে অপচিকিৎসাসহ নারী কেলেংকারীরও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভুক্তভোগী এক নারীর অভিযোগ নিয়ে গত রোববার বাংলার ভোরসহ বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন।
অভিযানের বিষয়ে জানতে ফিরোজ ডেন্টাল ক্লিনিকের মালিক ফিরোজ হোসেনের মুঠোফোনে কল দিলে এখন কথা বলার সময় নেই বলেই ফোনটি কেটে দেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.