Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপির ইফতার পণ্ড

banglarbhoreBy banglarbhoreMarch 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশী বাঁধায় উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে গেছে। বর্তমানে মাঠটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক শত নেতাকর্মীও মাঠে অবস্থান করছে।

জানা গেছে, শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের একটি ফাঁকা মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে ইফতার মাহফিল সফল করতে বিএনপির পক্ষ থেকে সকল কার্যক্রম শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ করে শনিবার সকালে পুলিশ এসে বিএনপির এই ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেয়। দুপুরে ইফতার মাহফিলের মাঠে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা মাঠেই যোহরের নামাজ আদায় করেন।

বিএনপির নেতাকর্মীদের দাবি, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়েছিল। গত ৪ দিন ধরে মাঠ সাজানোর কাজ চলছিল। কিন্তু হঠাৎ ইফতার মাহফিল বন্ধ করে দেয়ায় হতাশ হয়ে পড়েন নেতাকর্মীরা। তবে তারা ফাঁকা মাঠে হলেও ইফতার করবেন বলে হুঁশিয়ারি দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, হঠাৎ শনিবার সকালে পুলিশ এসে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। মূলত শুক্রবার রাত থেকেই পুলিশ বাঁধা দিতে শুরু করে। পুলিশের বিশেষ শাখায় আবেদন করলেও তারা অনুমতি দেয়নি। কিন্তু শনিবার ইফতার মাহফিলের দিনটি ধার্য করা ছিল। তিনি বলেন, একসঙ্গে বসে ইফতারও করা যাবে না এই স্বাধীন দেশে। ইফতার করতেও আমাদের অনুমতি নিতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, ফাঁকা মাঠে ইফতারের আয়োজন করতে হলে অনুমতি নিতে হয়। অনুমতি না নেয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.