Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে বিএনপির সহিংসতা বিরোধী সমাবেশ

ভাংচুর-লুটপাটে জড়িত থাকার প্রমাণ পেলে দল থেকে বহিস্কার
banglarbhoreBy banglarbhoreAugust 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রজনতার ঐক্যবদ্ধ ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে সহিংসতা বিরোধী সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরের পর দেশে যে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা।

বুধবার বিকেল ৪ টার দিকে দীর্ঘ প্রায় ১৬ বছর পর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল সহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ আওয়ামী স্বৈরশাসনের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ছাত্র-জনতাসহ দেশবাসীর জন্য এক বিশাল বিজয়। এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের। এই বিজয় ধরে রেখে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সুযোগে দলের মধ্যে অনুপ্রবেশকারী দুর্বৃত্তরা লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে এই বিজয়কে ধুলিসাৎ করতে চাই। দলের কেউ এমন ঘৃণিত কাজে জড়িত থাকার প্রমাণ পেলে দল থেকে বহিস্কারের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকলের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

August 25, 2026

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার

August 25, 2026

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.