Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৬, ২০২৪

কালীগঞ্জে মহিলা শ্রমিকেরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশায় নিয়োজিত মহিলা শ্রমিকেরা ন্যায্য মজুরী পাচ্ছে না। হতদরিদ্র মহিলারা বেঁচে থাকার তাগিদে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। কর্মক্ষেত্রে মহিলারা সমান পরিশ্রম করলেও পুরুষ শ্রমিকের চেয়ে তারা অর্ধেক মজুরী পাচ্ছেন।

সংসারের অভাব অনটন দূর করতে গ্রামের শ্রমজীবী মহিলারা ক্ষেতে খামারে , রাস্তায় মাটি কাটা , ইট ভাঙ্গা, ধানের চাতালে , রাইস মিলে, হোটেল রেস্তোরায় , রাজমিস্ত্রীর জোগালে, ইট ভাটাই, বিভিন্ন বাসা বাড়ি সহ বিভিন্ন ধরনের শ্রম বিক্রি করে থাকে। এ সব মহিলারা অধিকাংশই স্বামী পরিত্যাক্তা , বিধবা, নির্যাতিতা, অসহায় ও ভূমি হীন। এ সব ভাগ্য বিড়াম্বিতা মহিলা শ্রমিকের মধ্যে কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে, শুধু মাত্র পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা শ্রমিকের খাতায় নাম লিখিয়েছেন। একজন মহিলা শ্রমিক পুরুষের সমান পরিশ্রম করলেও তারা পুরুষের সমান মজুরি পান না। মজুরি পান অর্ধেক।

এক পরিসংখ্যানে দেখা গেছে,কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার মহিলা শ্রমিক বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ধণাঢ্য পরিবারের আসবাব পত্র গোছানো, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, থালা বাসন পরিষ্কার সহ বিভিন্ন বাসা বাড়িতে ঝিয়ের কাজ , হোটেল রেস্তোরায় রান্না সহ বিভিন্ন কাজ করছে।কাজের বিনিময়ে অনেকে দু – বেলা দু- মুঠো পেট ভরে ক্ষেতে দিচ্ছে। াতবা পুরুষ শ্রমিকের যে মজুরী দেওয়া হয় তার অর্ধেকেরও কম মজুরী দেওয়া হচ্ছে মহিলা শ্রমিকদের।অসহায় মহিলারা তাদের ভাগ্য ফিরানোর লক্ষ্যে দিনভর অক্লান্ত পরিশ্রম করেও তাদের ন্যায্য মজুরী দেওয়া হচ্ছে না।তারা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত মহিলাদের দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়ে দুমুঠো ভাত দিয়ে অথবা কিছু টাকা হাতে দিয়ে মহাজনরা বিদায় করে দিচ্ছে। যার ফলে অর্থ সংকটের কারনে এ সকল মহিলারা তাদের ছেলে মেয়েদের ঠিকমত স্কুলে লেখা পড়া শেখাতে পারছে না। ফলে তাদের অপ্রাপ্তবয়সের সন্তানদের পাঠাতে হয় কর্মস্থলে।

এ সব মহিলারা শ্রম বিক্রি করে ন্যায্য মজুরী পেলে তাদের পরিবার পরিজনদের নিয়ে স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারতো। শ্রমজীবী মহিলারা তাদের কাজের ন্যায্য মজুরীর দাবী জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.