Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২, ২০২৫

কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে পড়ে আহত ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে পড়ে আহত ১
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে ভবনের উপর পড়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে এই গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে একটি দুই তলা ভবনের উপর। এই ভবনের নিচে গল্পঘর নামে একটি রেস্টুরেন্ড ও ওষুধের দোকান রয়েছে। গাছটি প্রথমে বৈদ্যুতিক তার ছিড়ে ভবনের উপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। এ সময় ভবনের সামনে থাকা ইমরান হোসেনের একটি মোটরসাইকেল পুড়ে ভস্মিভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির মালিক মঞ্জুর হোসেন টুটুল বলেন, এই ভবনের নিচে নিজের একটি রেস্টুরেন্ট রয়েছে। বিকেলে সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ গাছটি উপড়ে পড়ে তার ভবনের উপর। এতে রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত এই শতবর্ষী গাছটি না সরালে ভবনটি ধসে পড়তে পারে। তার রেস্টুরেন্টের একজন কর্মী আহত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  দেদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। গাছটি দ্রুত সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.