Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
  • পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু
  • মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩
  • সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কর্তন
  • কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে বিএনপি নেতা ফিরোজের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreAugust 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর ও মধুগঞ্জ গ্রামের সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন বিগত সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

সোমবার রাত ৮ টায় শহরের নিশ্চিন্তপুর ভূষণস্কুল পাড়া পূজা মন্দিরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা। মতবিনিময়ে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি এই গ্রামেরই অধিবাসী’ আপনাদেরই ভাই ও সন্তান। এখানে সম্প্রদায় নিয়ে কোন বিভেদ থাকবে না। ৫ আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর কালীগঞ্জে কিছু উশৃংখল বহিরাগতরা কিছু স্থানে ভাংচুর বিশৃংখলা সৃষ্টি করেছে।

ওদেরকে ছাড় দেয়া হবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আমার গ্রামের মানুষদের বিপদে আপদে পাশে থাকবো। তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে সকল ধর্মীয় উৎসব পালন করবেন। কথা দিলাম সর্ব সময়ে আপনাদের পাশে আছি ও থাকব।

মন্দির কমিটির সদস্য এনজিও কর্মী শিবুপদ বিশ^াসের সঞ্চালনায় মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সনাতন ধর্মের বিপ্লব বিষ্নু, প্রফেসর বিধান চন্দ্র, ৫নং ওয়ার্ডের বিএনপি নেতা আহসান হাবিব মনা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, এমদাদুল হক, আকাউল হক জেহাদ, সাংবাদিক জামির হোসেন, সাবেক ছাত্রদল নেতা লাল্টু ও আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ৫নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির কমিটি কর্মকর্তা ও সনাতন ধমের সুধীজনেরা সহ অত্র গ্রামের বিএনপির নিবেদিত কর্মী সংগঠকেরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা

August 22, 2026

বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন

August 22, 2026

সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.