কেশবপুর (পৌর) প্রতিনিধি
কেশবপুরে চিংড়ি চাষের ক্ষেত্রে উত্তম মৎস্য চাষ অনুশীলনের প্রতিটি ধাপ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রিসোর্স পারসন হিসেবে যশোর জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, মেরিন ফিশারীজ অফিসার অর্পিতা বিশ্বাস, চিংড়ী চাষি জাহাঙ্গীর মোড়ল, পুষ্পান্ন বিশ্বাস প্রমুখ।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন