Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে তলিয়ে গেছে বোরো ক্ষেত

banglarbhoreBy banglarbhoreJanuary 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে বিল বুড়ুলিয়ায় মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে কৃষকের রোপণকৃত বোরো ধানের ক্ষেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বুড়ুলি খালের পানির চাপে মেজবা উদ্দিন মিল্টনের ওই মাছের ঘেরের বেড়ি ভেঙ্গে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে ওই বিলে এবার বোরো আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, বোরো আবাদের লক্ষ্যে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন মাছের ঘেরের পানি সেচ দিয়ে বুড়ুলি খালে ফেলা হচ্ছিল। কিন্তু ওই খাল দিয়ে পানি ঠিকভাবে প্রবাহিত না হতে পেরে রোববার রাতে খাল সংলগ্ন মেজবা উদ্দিন মিল্টনের মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে জমিতে পানি ঢুকে পড়ে। এতে কৃষকের প্রায় ৪০ বিঘা রোপণকৃত বোরো ধানের ক্ষেতসহ প্রায় ২২০ বিঘা জমি তলিয়ে যায়। পানিতে জমি তলিয়ে যাওয়ায় একমাত্র ফসল বোরো আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার সারুটিয়া গ্রামের কৃষক নাজমুল হোসেন বলেন, বুড়ুলি বিলে তার সাড়ে তিন বিঘা জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এ পানি নিষ্কাশিত না হলে ক্ষেতে এবার ফসল আর হবে না। মিন্টু সরদার বলেন, ওই বিলে ২ বিঘা জমিতে বোরো ধান আবাদের জন্য ক্ষেত প্রস্তুত করা হয়েছিল কিন্তু সেটা তলিয়ে যাওয়ায় এখন চরম বিপাকে পড়েছি। মাছের ঘেরের মালিক মেজবা উদ্দীন মিল্টন বলেন, বুড়ুলি খালে সেচকৃত পানির চাপে তার মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে বিলের ভেতর পানি ঢুকেছে। এ ছাড়া ভেড়ি ভেঙ্গে যাওয়ায় বিলের ক্যানেলে থাকা মাছ বের হয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান এসএম মুনজুর রহমান বলেন, ওই বিলে ২২০ বিঘা জমির ভেতর প্রায় ৪০ বিঘা জমিতে কৃষকরা বোরো আবাদ করেছিলেন। বিল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সুফলাকাটি ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, ওই বিলের কৃষকদের সঙ্গে কথা হয়েছে। পানির নিচে ৩/৪ দিন ধানের চারা থাকলে ধান গাছ নষ্ট হয়ে যাবে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, এ বিষয়ে শুনেছি। ঘের মালিকের সঙ্গে কথা বলে অতিদ্রুত তাকে পানি সেচের উদ্যোগ নিতে বলা হবে। যাতে কৃষকরা ওই বিলে বোরো আবাদ করতে পারেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.