Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১২, ২০২৬

কেশবপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় সভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
কেশবপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় সভা
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা

কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা সবাই একই পরিবারের সদস্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ।

শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা যুবনেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবির মিন্টু, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, সদস্য আবুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন-সহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.