কেশবপুর(যশোর)প্রতিনিধি
কেশবপুরে জিয়া এন্টারপ্রাইজের হালখাতার দিনে ২০ লাখ টাকার বকেয়ার অনুকূলে ৯০ টি কার্ডে মাত্র ৪ হাজার টাকা আদায় হওয়ায় ব্যবসায়ী হতাশ হয়ে পড়েছে।
কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কে রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জিয়া এন্টারপ্রাইজ দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সাথে লেনদেনে ক্রেতাদের কাছে পাওয়ানা হয়েছে ২০ লাখ টাকার বেশি। ওই টাকা তুলতে গত ১৭ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার দিন ধার্য্য করে ৯০ জনের কাছে দাওয়াতি কার্ড বিতরণ করেন। ১৭ জানুয়ারি হালখাতার দিনে সারাদিনে ৩ জনে মাত্র ৪ হাজার টাকার হালখাতা করেন। এর মধ্যে একজনের নিকটে ৪৭ হাজার টাকা পাওনার বিপরীতে আদায় হয় ২ হাজার টাকা। ৪৯০০ টাকার পাওনায় আদায় হয় ১ হাজার টাকা, ৩ হাজার টাকার অনুকূলে হালখাতা করেছে ১ হাজার টাকা। মেসার্স জিয়া ইন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান শনিবার ২০ জানুয়ারি বিকেলে এ প্রতিনিধিকে বলেন, পাওনাদারদের টাকা পরিশোধের মানসিকতায় আমি হতাশ হয়ে পড়েছি। আমার নিকটে পাওনাদার মাহাজনেরা গত বৃহস্পতিবার সকালে আমার কাছে টাকা নিতে এসে ছিল তখন আমি তাদের কোনো টাকা দিতে পারিনি। তাহলে এখন আমার উপায় কি ?
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন