Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে নৌকা ও জাল পোড়ানোর ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

কোটচাঁদপুর ফুলবড়ি মৎস্যজীবী সমবায় সমিতির নৌকা ও জাল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কুশনা বাঁওড়ে। এ ঘটনায় স্থানীয় থানায় ১৬ জনকে আসামি করে এজাহার করেছেন সমিতির সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার বদলের পর কুশনা বাঁওড়ের মৎস্যজীবীদের নৌকা ও জালে আগুন দেন দুর্বৃত্তরা। এ ছাড়া ধারাবাহিকভাবে মাছ লুটও করে আসছিলেন তারা। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় মামলাও করেছেন ভুক্তভোগীরা। তবে ওই মামলায় আজ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

গত ২ সেপ্টেম্বর রাতে আবারও বাঁওড়ের ২ টি মাছ ধরা নৌকা ও ৯ টি জালে আগুন ধরিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এতে করে দুুই দিনের আগুনে ১২ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁওড়ের মৎস্যজীবী ও ফুলবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত হালদার।

তিনি বলেন, সোমবার দুপুরে বাঁওড়ে কাজ করে আমরা সবাই বাড়ি চলে যায়। এরপর মঙ্গলবার সকালে জানতে পারি বাঁওড়ের দুইটি নৌকা ও ৯ টি জালে আগুন ধরিয়ে দিয়েছেন কে বা কারা। এতে করে ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এর আগে গেল ৫ আগস্ট তারা একইভাবে একটি নৌকা ও আরো ৬ টি জালে আগুন ধরিয়ে দেন। সব মিলিয়ে দুই দিনে ১২ লাখ টাকার ক্ষতি করেছেন দুর্বৃত্তরা।

এ ছাড়া ৫ তারিখের পর থেকে অব্যাহতভাবে তারা বাঁওড়ের মাছ লুট করে আসছিল। বিষয়টি নিয়ে এর আগে কোটচাঁদপুর থানায় ৪ জনের নামে মামলাও করা হয়েছে। তবে ওই মামলায় আজ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে নৌকা ও জালে আগুন দেয়ার ঘটনায় এজাহার করা হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, জাল ও নৌকা পোড়ানো ঘটনায় থানায় এজাহার করেছেন মৎস্যজীবীরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.