Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার
  • যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা
  • যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার মেধাবৃত্তি : ৩০২ শিক্ষার্থীকে সনদ প্রদান
  • যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত
  • যশোরে ‘স্পাইডার শামীম’ আটক, স্বর্ণালংকার উদ্ধার
  • যশোরে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে বসতভিটা গুড়িয়ে দিলো প্রভাবশালীরা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে বসতভিটা গুড়িয়ে দিলো প্রভাবশালীরা
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা

চলাচলের রাস্তার জমি নিজেদের দাবি করে প্রতিবেশির বাড়ি-ঘর ভাংচুর করাসহ সড়ক মাঝে শৌচাগার স্থাপনের ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরে।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার জালালপুর গ্রামে মেম্বার সাইফুলের নেতৃত্বে একই গ্রামের গফুর, লিন্টু, জামির, লিটনসহ আরো ১০ থেকে ২০ জন, তারা হাতে শাবল, দা ও লোহার রড নিয়ে হামলা করে স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহার বাড়ির পাচিল, গরুল ও টিউবওয়েল ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়।

আক্রমণকারীদের দাবি ওই জমি তাদের। যদিও দীর্ঘদিন ধরে ওই জমিটি মানুষ চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ করে আগস্ট ’২৪ পরবর্তী সময়ে জমিটি মালিকানা দাবি করেন রুবেল মন্ডল।

রুবেল মন্ডলের স্ত্রী কল্পনা জানান এই জমি এখন আমাদের যে কারণে রাস্তা বন্ধ করতে পায়খানা স্থাপন করা হয়েছে।

রুবেলের পিতা আবদার মন্ডল জানান বর্তমান ম্যাপে রাস্তা আমাদের মধ্যে সে কারণে রাস্তা বন্ধ করা হয়েছে পাশের জমির মালিককে বার বার বলা হয়েছে তাদের প্রাচীর ভেংগে রাস্তার জায়গা ছেড়ে দিতে, তারা ছেড়ে না দেয়ার কারণে গ্রামের মেম্বরের উপস্থিতিতে পাড়ার লোকজন ওই প্রাচীর ভেংগে দিয়েছে। কুশনা ইউনিয়নের জালালপুরের ২নং ওয়ার্ডের মেম্বর সাইফুল ইসলাম জানান রাস্তার স্বার্থে পাড়ার লোক জন নিয়ে আমার উপস্থিতিতে ওই ঘটনা ঘটানো হয়েছে।

ভুক্তভোগী মাসুম বিল্লাহর মা নিলুফা জানান শুক্রবার সন্ধ্যার পর আমাদের বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ করেই ২০-২৫ জনের একদল লোক এসে আমাদের বাড়িতে আক্রমণ করে ভাংচুর চালায়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় জালালপুর ধোপাপাড়ার ওই রাস্তাটি দীর্ঘদিন যাবত ওই পাড়ার লোকজন ব্যবহার করতেন ২০১৬ সালে রাস্তাটি ইটের সোলিং করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষমতার অপব্যবহার করে পাকা রাস্তাটি বন্ধ করে তার উপর পায়খানা স্থাপন করা হয়। ভুক্তভোগী মাসুম বিল্লাহ জানান ওই রাস্তাটি কোন সরকারি রাস্তা না, পাড়ার লোকজনের চলাচলের জন্য আমরা ২ ফিট জায়গা ছেড়ে দিয়েই প্রাচীর দিয়েছিলাম, এখন তারা জোর করেই আমার প্রাচীরসহ রান্নাঘর, গোয়ালঘর ও টিউওয়েল ভেংগে দিয়েছে। ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তের পর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বসতভিটা গুড়িয়ে দিলো
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার

এপ্রিল ২৫, ২০২৬

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এপ্রিল ২৫, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা

এপ্রিল ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.