Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১, ২০২৬

কোটচাঁদপুরে স্ত্রীর অধিকার দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে স্ত্রীর অধিকার দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
oplus_0
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
স্ত্রীর অধিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে কোটচাঁদপুরে সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন নামে এক নারী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন অভিযুক্ত শাকিল আহমেদ। বৃহস্পত্তিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহম্মেদ জানান শেফালী খাতুন নামে ওই মহিলা স্ত্রীর অধিকার চেয়ে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন। আমি ওই সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে ফাঁসানোর জন্য একটি মহল দ্বারা উৎসাহিত হয়ে অর্থের লোভে এমনটি করেন ।

আমার সাথে ওই মহিলার কোন প্রকার সম্পর্ক নেই। আমি কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়-১৭৪ এর কোটচাঁদপুর শাখার বর্তমান সেক্রেটারি।

আমি সেক্রেটারি হওয়ার পর থেকেই আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য নানা ষড়যন্ত্র করে চলেছেন তারই ধারাবাহিকতায় ওই মহিলাকে দিয়ে আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করানো হয়েছে।

অভিযোগকারী মহিলা চরিত্রহীন ও নানা অপকর্মে লিপ্ত যা এলাকার সবাই জানেন, অথচ আমার নামে স্বামীর অধিকার, সোনা গহনা ও মোবাইল নেয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে, যাতে সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমার প্রশ্ন ওই মহিলা নিজেই বলেছেন যে তিনি ডেকরেটরে কাজ করেন, তাহলে তিনি এতো সোনা রুপা টাকা পয়সা কোথায় পেলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর শাখা অফিসের সভাপতি শাহারিয়ার রহমান মামুন, সড়ক সম্পাদক মিলন হোসেন, সহসভাপতি পাশা, ড্রাইভার আসানুর, ড্রাইভার খালেকসহ আরো অনেকে।

এ বিষয়ে শেফালী খাতুনের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.