Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে জেলার সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের বিচারের দাবিতে বিগত কয়েকদিন থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার থেকে কোনো সাড়া পাননি। তার পরিবর্তে শান্তিপূর্ণ অবরোধে আদিবাসীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অথচ সরকার নীরব ভূমিকা পালন করেছে। ধর্ষণের মতো মানবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে পার্বত্য এলকায় সেনাবাহিনীবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনীর ওপর হামলা করা হয়েছে। লাশবাহী অ্যাম্বুলেন্সে ও ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হয়েছে। নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালানো হয়েছে। এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার নকশা।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে। কিন্তু এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। এতে স্পষ্ট হয়েছে ন্যায়বিচার নয়, বরং রাষ্ট্রবিরোধী রাজনীতির লক্ষ্যেই তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাহাড়ের সব সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধের দাবি করেন তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোরের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোরের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসস নেতা আলাউদ্দিন, সাংস্কৃতিক কর্মী নওরোজ আলম খান চপল, রিয়াদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.