Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারিকে নিরাপদ দুধ উৎপাদনে প্রশিক্ষণ
  • শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • সুন্দরবনে জেলে হত্যা : দোষীদের শাস্তির আশ্বাস বন প্রতিমন্ত্রীর
  • শার্শায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত
  • জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • যশোরে এলপি গ্যাসের সাত দোকানে অভিযান  জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা 
  • সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর, লুটপাটের প্রদিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরায় বিএনপি-জামায়াতের আনন্দ মিছিল, সমাবেশ

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৬, ২০২৪No Comments১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা

শেখ হাসিনার পতনে যশোরের খাজুরায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির খাজুরা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বাদ আসর খাজুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বটতলা মোড়, পশুহাট চত্বর, মাছবাজার, ব্রিজঘাটসহ বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় আনন্দ-উল্লাসে ফেটে পড়েন অংশগ্রহণকারীরা।

মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, বাঘারপাড়া উপজেলা জামায়াত নেতা হাফিজুর রহমান। বক্তব্য রাখেন, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, বন্দবিলা ইউনিয়নের সভাপতি শাহিনুর রহমান ও শিবিরের খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি এবি মুনতাসির। সভায় বক্তারা দলীয় নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। এছাড়া, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীলদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।

এদিকে, বিকেলে বন্দবিলা ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তিশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলীয় সভাপতি মনিরুজ্জামান তপন। বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, বন্দবিলার যুগ্ম আহবায়ক মোজাফ্ফর হোসেন ও কামরুজ্জামান টিটো, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু এবং বর্তমান আহবায়ক ইখলাছ হোসেন। সভায় বন্দবিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারিকে নিরাপদ দুধ উৎপাদনে প্রশিক্ষণ

মে ১৯, ২০২৬

শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

মে ১৯, ২০২৬

সুন্দরবনে জেলে হত্যা : দোষীদের শাস্তির আশ্বাস বন প্রতিমন্ত্রীর

মে ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.