Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১২, ২০২৬

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

 

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে মানবিক, গণতান্ত্রিক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সে কারণে তিনি আমৃত্যু পর্যন্ত দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করেছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এই দেশ আমাদের, দেশ রক্ষার দায়িত্বও আমাদের। আমাদের বয়স হয়েছে, আমরা একটা সময় পার করে এসেছি। বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ দর্শনকে ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করবো। আগামী প্রজন্মের জন্য দেশকে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। আসুন সকলে মিলে দেশকে নতুন ভাবে গড়ে তুলি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখি।

শোক সভায় সভাপতিত্ব করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।

পরে গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা  বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির  সদস্য সিরাজুল ইসলাম চেয়ারম্যান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এসএম নূরুল হক, বিএনপি নেতা আবু সাঈদ, আব্দুল হালিম মাস্টার, আব্দুস সোবহান সরদার, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, বালিয়াভেকুটিয়া মসজিদের ইমাম মশিয়ার রহমান,পাকদিয়া পুজা মন্দির কমিটির সভাপতি ঠাকুর দাস, মালঞ্চি মসজিদের ইমাম আব্দুর রউফ, মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

শোক সভা পরিচালনা করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সঞ্চালনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.