Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাস জমি দখলের ফাঁদ পেতেছে দিশা সমাজ কল্যাণ সংস্থা

banglarbhoreBy banglarbhoreJuly 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
যশোরের খাজুরায় সরকারি কাজে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে দিশা সমাজ কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠান। বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে ডাস্টবিন (ময়লা ফেলার স্থান) তৈরির নির্ধারিত খাস জমি দখলের ফাঁদ পেতেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, যশোর-মাগুরা মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের উত্তরে চার শতাংশ সরকারি খাস জমিতে ডাস্টবিন তৈরির জন্য উপজেলা প্রশাসন ও খাজুরা বাজার ব্যবসায়ীরা মতামত দেন। সে অনুযায়ী জায়গা নির্ধারণ করা হয়। খাস জমির পাশে সংস্থার ‘দিশা শিশু নিকেতন’ নামে প্রাচীর ঘেরা প্রতিষ্ঠানটির কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তারপরও সরকারি কাজে বাধা সৃষ্টির লক্ষ্যে পাশেই ‘আলোর দিশা মহিলা মাদরাসা’ নাম ব্যবহার করে একটি সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে।

খাজুরা বাজারের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘদিন পরে বাজারের ময়লা ফেলার স্থান নির্ধারণ করা হয়েছে। এখন দিশা সমাজ কল্যাণ সংস্থার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। তাদের আগের প্রতিষ্ঠানে শিশুদের লেখাপড়া হয় না কয়েক বছর ধরে। তারপর আবার মাদরাসার সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে।

খাজুরা বাজারের পল্লী চিকিৎসক নেতা মোজাফ্ফর হোসেন বলেন, যশোরের অন্যতম বাণিজ্যিক বাজার খাজুরা। ছোট-বড় প্রায় ১০ হাজার ব্যবসা প্রতিষ্ঠা রয়েছে এখানে। বাজারের সব ময়লা চিত্রা নদীতে ফেলা হয়। এ কারণে নদীর পানি দূষণ হয়। বাজার ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ডাস্টবিন তৈরির নির্ধারিত স্থান নির্বাচন করার অনুরোধ করলে যশোর-মাগুরা মহাসড়কের পাশে সরকারি খাস জায়গা নির্ধারণ করা হয়। সেখানেই বাজারের সব ময়লা ফেলা হবে।
আরেক ব্যবসায়ী জহুরুল ইসলাম জানান, শুনেছি ডাস্টবিন (ময়লা ফেলার স্থান) তৈরিতে বাধা সৃষ্টি করছে দিশা সমাজ কল্যাণ সংস্থা। তিনি ক্ষোভের সাথে জানান, সরকারি জায়গায় ডাস্টবিন হবে তাদের সমস্যা কোথায়। দিশার উদ্দেশ্য ওই জমি দখল করা।

এ বিষয়ে দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানার কাছে বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার জানান, খাজুরা বাজার কমিটি ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ডাস্টবিন তৈরির অনুরোধ করে আসছেন। স্থানীয় ব্যবসায়ীদের ও ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে যশোর-মাগুরা মহাসড়কের পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দিশা সংস্থার বিরুদ্ধে ঝরেপড়া শিশুদের প্রকল্পে সরকারি টাকা লুটপাট করার বিস্তর অভিযোগ রয়েছে। যা জাতীয় ও স্থানীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়।

কল্যাণ খাস জমি দখলের দিশা পেতেছে ফাঁদ সংস্থা সমাজ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

    September 5, 2026

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.