Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণপিটুনিতে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
গণপিটুনিতে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের রামনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শামীম হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ‘সর্বস্তরের এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শামীম হোসেনের পিতা ছবদুল বিশ্বাসের নেতৃত্বে পরিবার-পরিজনসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শামীম হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাকে পরিকল্পিতভাবে চোর সন্দেহে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত আরাফাতসহ সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।

বক্তারা আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার এমন ঘটনা সমাজে ভয়াবহ নজির সৃষ্টি করছে। এ ধরনের হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রাত ২টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শামীম হোসেন স্থানীয় একটি বিকাশ দোকানের সামনে অবস্থান করছিলেন।

একপর্যায়ে তিনি দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বিষয়টি দোকানদার সিসিটিভি ক্যামেরায় দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত,দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.